বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ১৭ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বধন মৃধার পাড়া গ্রামের মো. সাহেদ ওরফে সাহেবের স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও ৫ নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া গ্রামের আমির হোসেন শেখের মেয়ে লিমা ওরফে জোসনা (২৭)।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নেরর বধন মৃধা পাড়া এলাকা থেকে সেলিনা খাতুন ও লিমা ওরফে জোছনাকে ১৭ বোতল ফেন্সিসিডিল সহ হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


